উইকেট কিপিং এর জন্য থাকা চাই ৫টি আবশ্যিক গুণ

উইকেট কিপিং ক্রিকেটের খুব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। পিচের ধরণ বুঝা, বোলারকে দিক নির্দেশনা দেয়া ও দলের সবাইকে চাঙ্গা রাখা ছাড়াও ব্যাক্তিগত কিছু বিষয়ে দক্ষতা থাকা বেশ জরুরি। জেনে নেয়া যাক সেসব গুণগুলো। 

ফিটনেস

যে কোনো ফরম্যাটে উইকেট কিপারকেই সবচেয়ে বেশি সময় মাঠে থাকতে হয়। তাই ফিটনেস ভালো থাকাটা বেশ জরুরি। টেস্ট ক্রিকেটে টানা দুইদিনও কিপিং করা লাগতে পারে। কিপিং শেষে আবার নামতে হয় ব্যাটিং এ। অন্যান্য ফিল্ডাররা নানান সময় বিরতি নিতে পারলেও কিপারদের জন্য সে সুযোগ নেই বললেই চলে। 

 

মনোযোগ

উইকেটের পেছনে থেকে উইকেটের দিকে মনোযোগ ধরে রাখাটাও খুব জরুরি। কারণ পুরোটা সময়ই কিপারকে বোলার, ব্যাটসম্যানের দিকে নজর রাখতে হয়। বাকিদের রাখতে হয় চাঙ্গা।

তৎপরতা

উইকেট ও ব্যাটসম্যানের ধরণ বুঝে বোলারকে দিক নির্দেশনা দেয়ার জন্য তৎপর হওয়া চাই। ব্যাটসম্যানকে রিড করা বা পড়ার বিষয়টা বেশ জরুরি। এছাড়া এলবিডব্লিউ এর রিভিউ নেয়ার ক্ষেত্রেও রাখা লাগে ভূমিকা।

video

রিফ্লেক্স

বলের দিকে কড়া নজর রেখে দ্রুত রিয়েক্ট করতে হবে। একটুর জন্য মিস হয়ে যেতে পারে বড় চান্স, ছুটে যেতে পারে ম্যাচ। আবার ধরা দিতে পারে অসাধারণ কোনো ক্যাচ বা স্টাম্পিং।

গতি

স্টাম্পিং ও ক্যাচিং এর জন্য থাকা চাই গতি। দ্রুত রিয়েক্ট করার জন্য হাত পা গতিশীল হওয়াটাও বেশ জরুরি।