কাঠের বল কি আসলেই কাঠের?
কাঠের বলের কথা ত আমরা অনেকেই শুনেছি। কিন্তু যদি বলা হয় কাঠের বলে কাঠের কোনো অস্তিত্বই নেই তাহলে কি অবাক হবেন? অবাক তাহলে হতেই হবে। ক্রিকেট বল তৈরির মূল উপকরণ তিনটি - কর্ক, স্ট্রিং ও লেদার বা চামড়া। বলের একদম মূল অংশে থাকে রাবারের কর্ক। কর্কের উপর বারবার দেয়া হয় স্ট্রিং এর আবরণ যা শক্ত করে মূল কর্ক এর অংশ।
এর উপর চামড়া দিয়ে মুড়িয়ে দেয়া হয় স্ট্রিং ও কর্ক। মূলত এটি লাল (টেস্ট ম্যাচে ব্যবহৃত হয়) বা সাদা (ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে ব্যবহৃত হয়)। ক্রিকেট ম্যাচে উপর নির্ভর করে চামড়ার আস্তরণ দুইবার বা চারবার দেয়া হয়ে থাকে।
ছেলেদের ক্রিকেট ম্যাচে বলের ওজন সাধারণত ১৫৫.৯ গ্রাম থেকে ১৬৩ গ্রাম হয়ে থাকে। যেটা মেয়েদের ক্রিকেটে ১৪০ গ্রাম থেকে ১৫১ গ্রামের মধ্যে বিদ্যমান থাকে।
ক্রিকেট বল তৈরির জনপ্রিয় কোম্পানিগুলোর মধ্যে কোকাবুরা অন্যতম। ডিউক বল সাধারণত ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ম্যাচগুলোর জন্য ব্যবহৃত হয়। ভারতীয় উপমহাদেশে দেখা যায় এসজি বল।
বাংলা
English 