আদর্শ স্ট্রাইকারের ৬ টি গুন থাকতে হয়ঃ
স্ট্রাইকার কাকে বলে?
স্ট্রাইকার এবং আক্রমণভাগের খেলোয়াড়রা সাধারণত ম্যাচ বিজয়ী হিসেবে কাজ করে। যে কোন দলে সবেচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য স্ট্রাইকার।
স্ট্রাইকার এর যে গুন সমুহ থাকতে হয়:
একজন স্ট্রাইকার হতে ৬টি গুণ থাকা জরুরী। আর তা হলোঃ
১. আত্মবিশ্বাস
হেনরি ফোর্ড বলেছিলেন, আপনি যদি মনে করেন যে আপনি কিছু করতে পারেন বা মনে করেন যে আপনি কিছু করতে পারবেন না তবে আপনি ঠিকই ভাবছেন। ঠিক তেমনি একজন স্ট্রাইকারের মনোবল থাকতে হবে- আমি গোল করবোই।
২. বল নিয়ন্ত্রণ করার ক্ষমতা
বল যেন আপনার কথা শোনে, তাহলেই হতে পারবেন ভাল স্ট্রাইকার। বিশেষ করে ডি-বক্সের ভিতরে বল নিয়ন্ত্রণ করার ক্ষমতা গোলা করার সম্ভাবনা ৫০% বাড়িয়ে দেয়।
৩. দ্রুততা
দ্রুততা মানেই জোরে দৌড়ানো না। দ্রুততার সাথে জায়গা মত পৌঁছানো এবং বলের কাছে যাওয়ার দক্ষতা থাকতে হবে।
৪. নির্দিষ্ট স্থানে শুট করার দক্ষতা
এই দক্ষতা মূলত কৌশল এবং বারবার অনুশীলন এর মাধ্যমে একজন স্ট্রাইকার অর্জন করতে পারেন। সপ্তাহে ৩০-৫০ টি শট গোল পোস্ট এ শুট করে অনুশীলন করলে তা সুফল বয়ে আনতে পারে।
৫. স্কিল
সাধারণত ফুটবল মাঠে কেউ স্কিল মুভস ব্যাবহার করে না , তাই একজন স্ট্রাইকার ছোট ছোট স্কিল মুভস পারে প্রতিপক্ষকে বোকা বানাতে।
৬. পজিশনিং
মাঠে কোন জায়গায় দাড়াতে হবে এবং কোন জায়গায় দাঁড়ালে অফসাইড এড়ানো যাবে এসব নিয়ে পরিপূর্ণ ধারণা থাকতে হবে।
বাংলা
English 